back to top
Sunday, November 22, 2026

বৃহস্পতিবার

০৫ নভেম্বর ২০২৬

Logo
QR Code

চকরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল অংশগ্রহণে চকরিয়ায় উদ্বোধনী আয়োজন কক্সবাজারের চকরিয়া উপজেলা মোহনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, খুলনা জাতীয় স্টেডিয়ামে সরাসরি উপস্থিত থেকে সারা দেশের এই ক্রীড়া আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চকরিয়া উপজেলা মোহনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আবদুর

রহিম, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হাশেমসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা। নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে। বিশেষজ্ঞদের মতে, সুস্থ, মাদকমুক্ত ও ইতিবাচক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই নতুন প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিজন কুমার বিশ্বাস, চকরিয়া, কক্সবাজার। চট্টগ্রাম টিভি