back to top
Sunday, November 22, 2026

শনিবার

০৭ নভেম্বর ২০২৬

Logo
QR Code

স্বাধীনতার যুদ্ধ শুরু থেকেই শহীদ জিয়া বাংলাদেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও মির্জাপুুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শুরু থেকে দেশ রক্ষায় মেজর জিয়া স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে ভূমিকা রেখেছেন তা বাংলাদেশের মানুষ যুগের পর যুগ স্মরণ রেখেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। এই দিনে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার এবং দেশকে স্থিতিশীল করতে বন্ধীদশা থেকে জেনারেল জিয়াউর রহমানকে সেনা-জনতার যৌথ প্রচেষ্টায় মুক্ত করে দেশ রক্ষায় দায়িত্ব দিয়েছেন। তার পরবর্তী বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছিল বাকশালের অবসান ঘটিয়ে। তাই প্রকৃতপক্ষে ৭ই নভেম্বর ১৯৭৫ সাল থেকে স্বাধীন বাংলাদেশের জনগণের বাকস্বাধীনতা এবং গণতন্ত্রের স্বাদ গ্রহণ করেছিল বাংলাদেশের জনগণ। তাই বাংলাদেশের ইতিহাসে মেজর জিয়া তৎপরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের কাছে আমরণ জনপ্রিয় নেতা হিসেবে স্বীকৃত। তিনি আজ সকাল ১১ ঘটিকায় হাটহাজারী উপজেলার মির্জাপুুর বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিপ্লব ও সংহতি

দিবসের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু সৈয়দ হায়দার’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সদীপ কুমার শীল, সিনিয়র শিক্ষিকা হামিদা আকতার চৌধুরী, শিরু আক্তার, শিক্ষক প্রতিনিধি শাপলা বড়ুয়া, সহকারী শিক্ষিকা সাদিকা সাবরিন, মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ আমিনুল ইসলাম, উৎসব সেন গুপ্ত, তন্ময় লোধ, জবা শ্রী তালুকদার, মুহাম্মদ আজিম উদ্দিন, ইয়াসমিন আকতার, অনিক চক্রবর্ত্তী, ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মোছাম্মৎ দিলরুবা আক্তার, রোজাইবা মাহমুদ প্রমুখ। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণির ছাত্রী মোছাম্মৎ দিলরুবা আক্তার, দ্বিতীয় স্থান রোজাইবা মাহমুদ, তৃতীয় স্থান বৈশাখী সিংহ, দেশাত্ববোধক গানে প্রথম স্থান অধিকার করে রিসতিকা নন্দী, দ্বিতীয় স্থান জয়ন্তিকা বিশ্বাস, তৃতীয় স্থান বৃন্দা নাথ। আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে ৭ই নভেম্বরের মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশের সামগ্রিক শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।