back to top
Sunday, November 22, 2026

রবিবার

০৮ নভেম্বর ২০২৬

Logo
QR Code

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জিসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মাইজভাণ্ডার আমতলী এলাকার বাইস্যে পুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী শিকদার বাড়ির আকবর আলীর পুত্র।

জানা যায়, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুতর

আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যরা উপজেলার চাড়ালিয়া হাটের হরিণখালী নবপাড়া ও গোপালঘাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা শেখ মোহাম্মদ ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান ৮ নভেম্বর জিসানের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।