বুধবার
১১ নভেম্বর ২০২৬
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ (৩৮), যুবলীগের রাঙামাটি পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন (৩০), রাঙামাটি পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ (৩৮), ছাত্রলীগের সদস্য পারভেজ মোশারফ হোসেন (২৫), আরিয়ান রিয়াজ (২৪), যিশু চৌধুরী (৩০), মো. রাকিব (১৯) ও নাজমুল
সাকিব রাফি (২৪), রাঙামাটি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৩৬) এবং শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিমকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
রাঙামাটি জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
ওসি) মো. জসীম উদ্দীন জানান, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
নভেম্বর ১১, ২০২৬ মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি