back to top
Sunday, November 22, 2026

বৃহস্পতিবার

১২ নভেম্বর ২০২৬

Logo
QR Code

চকরিয়ায় সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মুজিবুল হক মুজিব গ্রেফতার

বিজন কুমার বিশ্বাস, চট্টগ্রাম টিভি, কক্সবাজার।

কক্সবাজারের চকরিয়ায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি মুজিবুল হক মুজিবকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করে। মুজিবুল হক মুজিব চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি উপজেলা যুবলীগের

সিনিয়র সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এদিকে গ্রেফতারের বিষয়ে চকরিয়া থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।