back to top
Sunday, November 22, 2026

রবিবার

১৫ নভেম্বর ২০২৬

Logo
QR Code

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের শর্ত শিথিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক পদে নিয়োগের নীতিমালা ও শর্তাবলি নির্ধারণে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। তবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আগের নিয়মই বহাল রাখা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) ২৭৫তম সাধারণ সিন্ডিকেটে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি

পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র যোগফল ন্যূনতম ৯.০০ এবং বিজ্ঞান ব্যতীত অন্যান্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৮.০০ থাকতে হবে। তবে উভয় ক্ষেত্রেই এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার কোনোটিতেই পৃথকভাবে জিপিএ ৩.৫০ এর নিচে হতে পারবে না।

তবে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, সকল বিভাগের ক্ষেত্রে এসএসসি ও এইসএসসি পরিক্ষায় প্রাপ্ত জিপিএ-র যোগফল ৯.০০ ছিল। এছাড়া উভয় ক্ষেত্রে এসএসসি ও এইসএসসি পরীক্ষার জিপিএ পৃথকভাবে ৪.৫০ শর্ত ছিল।