back to top
Sunday, November 22, 2026

মঙ্গলবার

১৭ নভেম্বর ২০২৬

Logo
QR Code

আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত নিরাপত্তামূলক কাজের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, একই দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ সোমবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহীর ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে—তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকা।

সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।