back to top
Sunday, November 22, 2026

বুধবার

১৮ নভেম্বর ২০২৬

Logo
QR Code

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

নদীতে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরিগুলোকে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া ফেরিঘাটে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। এর মধ্যে ৩ নম্বর ঘাটে খানজাহান আলী ও বেগার এবং ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরি রয়েছে। এ ছাড়া ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি অবস্থান করছে।

অন্যদিকে দৌলতদিয়া

প্রান্তে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ড. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি অবস্থান করছে।

এ ছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে রয়েছে। সব মিলিয়ে দুই ঘাটে ৯টি ফেরি নোঙর করে রাখা হয়েছে এবং একটি ফেরি মাঝনদীতে অবস্থান করছে।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে আবারও ফেরি চলাচল শুরু হবে।