back to top
Sunday, November 22, 2026

বুধবার

১৮ নভেম্বর ২০২৬

Logo
QR Code

গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদক:

‘GLOW FEST ICON Awards’ অর্জন করেছেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ও ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ‘GLOW FEST ICON Awards’ অনুষ্ঠান। এতে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আব্দুল্লাহ আল মামুনকে গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. রুহুল আমীন সালমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া নুর ফাউন্ডেশনের

সভাপতি মো. আব্দুল নূর।

বর্ণাঢ্য এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি ও সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা এবং সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ স্বীকৃতি আব্দুল্লাহ আল মামুনের আগামীর সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, আব্দুল্লাহ আল মামুন শিক্ষা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান এবং ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।