back to top
Sunday, November 22, 2026

বুধবার

১৮ নভেম্বর ২০২৬

Logo
QR Code

নোয়াখালীর সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরকে গুজব ও ভিত্তিহীন অপপ্রচার বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন

ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বুধবার (১৮ নভেম্বর) সকালে তাঁকে থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বরকত উল্লাহ বুলুর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলে বিএনপির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়। দলটির দাবি, তাঁর পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।