back to top
Sunday, November 22, 2026

বৃহস্পতিবার

১৯ নভেম্বর ২০২৬

Logo
QR Code

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, দফায় দফায় আঘাত বাহরাইনেও

কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে বাহরাইনেও কয়েক দফা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বুধবার (১৮ নভেম্বর) এসব পাল্টা আঘাত চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের সামরিক বাহিনীর দাবি, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে। বাহরাইনের সামরিক বাহিনীও

জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি হামলা ঠেকিয়ে দিয়েছে।

তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ইরানের কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে আত্মরক্ষার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনায় ইরানের হামলার জবাবেই কেশম দ্বীপে পাল্টা হামলা চালায় মার্কিন বাহিনী। তথ্যসূত্র: গালফ নিউজ, এপি।