বৃহস্পতিবার
১৯ নভেম্বর ২০২৬
রাজধানী ঢাকায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি থাকে। এসব কর্মসূচির কারণে কোথাও যানজট বা জনসমাগম হতে পারে। তাই সকালে বাইরে বের হওয়ার আগে দিনের গুরুত্বপূর্ণ আয়োজন সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সাধারণ সভা উল্লেখযোগ্য।
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান
বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা
প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন ভবনের অডিটোরিয়ামে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
আইবিএফবির ২০তম বার্ষিক সাধারণ সভা
বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের দ্বিতীয় তলার হল আর ইভেন্টে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)-এর ২০২৫ সালের ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।