বৃহস্পতিবার
১৯ নভেম্বর ২০২৬
আজ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (BIWTC) কার্যালয়ে চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী এবং জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সন্দ্বীপের নৌযোগাযোগ ব্যবস্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন সন্দ্বীপ এর তরুণ সমাজ সেবক সাবেক ছাত্রনেতা ফোরকান উদ্দিন রিজভী।
সাক্ষাৎকালে তাঁরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সন্দ্বীপবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রতি সম্মান ও
কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনায় তাঁরা এসটি খিজিরের মতো একটি সি-ট্রাক এবং বর্ষা মৌসুমে উন্নতমানের একটি জাহাজ সন্দ্বীপবাসীর সেবায় দেওয়ার আশ্বাস প্রদান করেন।
তাঁদের এই আন্তরিকতা, ইতিবাচক মনোভাব ও আশ্বাসের জন্য ব্যক্তিগতভাবে এবং সন্দ্বীপবাসীর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
আমাদের প্রত্যাশা, এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হয়ে দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবে বলে ফোরকান উদ্দিন রিজভী আশাবাদ করেন