back to top
Sunday, November 22, 2026

শুক্রবার

২০ নভেম্বর ২০২৬

Logo
QR Code

সোনার দামে বিশাল পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের

এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের এ সিদ্ধান্তের ফলে টানা আট দফায় কমল স্বর্ণের দাম। সব মিলিয়ে এ আট দফায় প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।