back to top
Sunday, November 22, 2026

শুক্রবার

২০ নভেম্বর ২০২৬

Logo
QR Code

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল-এর ‘ন্যাশনাল ডিরেক্টর ফর বাংলাদেশ’ ও প্রেসিডেন্ট নিযুক্ত হলেন চট্টগ্রামের সৈয়দ মোস্তফা আলম

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল-এর ‘ন্যাশনাল ডিরেক্টর ফর বাংলাদেশ’ ও প্রেসিডেন্ট নিযুক্ত হলেন চট্টগ্রামের সৈয়দ মোস্তফা আলম ================================ বিশ্বের সর্বোচ্চ মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল-এর ‘ন্যাশনাল ডিরেক্টর ফর বাংলাদেশ’ ও প্রেসিডেন্ট নিযুক্ত হলেন চট্টগ্রামের মানবাধিকার ব্যক্তিত্ব, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ মোস্তফা আলম। ২০২৬-২০২৯ সালের জন্য বাংলাদেশে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য এ দায়িত্ব অর্পণ করা হয়। এ সংগঠন জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন বিশ্বের সর্বোচ্চ সংস্থা। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) ১৭ নভেম্বর, ২০২৬ তারিখের একটি নিয়োগপত্র অনুসারে সৈয়দ মোস্তফা আলমকে বাংলাদেশের জন্য তাদের জাতীয় পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। সনদটিতে আইএইচআরসিজি গ্লোবালের প্রেসিডেন্ট ও সিইও ড. হোসে অ্যাঞ্জেল রামিরেজ রামিরেজের স্বাক্ষর রয়েছে। এতে মানবাধিকার চর্চা এবং মানবিক সহযোগিতায় আলমের অবদানের কথা উল্লেখ করা হয়েছে। আইএইচআরসিজি-র প্রচারমূলক ছবিতে আলমকে বাংলাদেশে সংস্থাটির প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করা হয়েছে। নিয়োগপত্র এবং সদস্যপদ কার্ড উভয়টিতেই তার পদবি হিসেবে জাতীয় পরিচালক

উল্লেখ করা হয়েছে। সৈয়দ মোস্তফা আলম ইতিমধ্যে আইএইচআরসিজি বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী ও ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেইফটি পিচ এন্ড জাসটিস (আইপিএসপিজে) এর বাংলাদেশে সেক্রেটারী জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক, আন্তর্জাতিক ভোক্তা অধিকার সংগঠন (ইউসিপিএলআরএফ) এর বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পর্যটন শিল্প উন্নয়ন ফোরাম’র চেয়ারম্যান, ক্রেতা সুরক্ষা আন্দোলন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংস্কৃতিক ঐক্যজোট এর চেয়ারম্যান, আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরাম’র চেয়ারম্যান, সেইফ দ্যা স্পোর্টস চিটাগাং এর প্রধান সমন্বয়কারী, হাটহাজারীর ঐতিহ্যবাহী নারী শিক্ষা কেন্দ্র মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ক্রীড়া ও মানবাধিকার সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। এ দায়িত্ব পালনে বাংলাদেশের মানবাধিকার সংগঠকদের ঐক্যবদ্ধ করে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সহ মানবাধিকার রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।