back to top
Sunday, November 22, 2026

শুক্রবার

২০ নভেম্বর ২০২৬

Logo
QR Code

নতুন বইয়ের মান খারাপ হলে ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

নতুন পাঠ্যবইয়ের ছাপার মান খারাপ হলে সংশ্লিষ্ট প্রিন্টিং কোম্পানির বাকি টাকা আটকে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেছেন, কোনো বইয়ের ছাপা খারাপ হলে বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানাতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) মুন্সিগঞ্জের ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, পাঠ্যবইয়ের ছাপার মান ভালো না হলে প্রিন্টিং কোম্পানির বাকি টাকা আটকে দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষার্থীদেরও সচেতন থাকার আহ্বান জানান তিনি। কোনো বইয়ের ছাপা খারাপ

হলে শিক্ষার্থীরা যেন প্রধান শিক্ষককে বিষয়টি জানায়, সে কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

এ সময় নতুন পাঠ্যবই বিতরণের সময়সূচি নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে যেদিন ফল ঘোষণা করা হবে, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। আগামী ২৪ ডিসেম্বর সারাদেশে নতুন পাঠ্যবই বিতরণ করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে প্রাথমিক স্তরের বই পৌঁছে গেছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে মাধ্যমিক স্তরের বই পৌঁছে যাবে। ছোট শিক্ষার্থীরা নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেসও পাবে।

তিনি জানান, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিকের বই বিতরণ করা হবে।