back to top
Sunday, November 22, 2026

শনিবার

২১ নভেম্বর ২০২৬

Logo
QR Code

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলার সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ৫ দিনব্যাপী বইমেলার সমাপনী দিনে সাধারণ জ্ঞান, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি, গল্পকার মোঃ সাহাব উদ্দীন হাসান বাবু বলেন, ‘বই হোক সেরা বন্ধু, বইমেলা হলো জ্ঞানের মেলা। এখানে সৃজনশীল বই তরুণ প্রজন্মকে নতুন করে ভাবতে শেখায়। মোবাইল আসক্তি আর মাদক আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করছে। চোখের সামনে স্ক্রিন আর নেশার অন্ধকারে হারিয়ে যাচ্ছে মেধা। এই অন্ধকার থেকে বাঁচতে বইয়ের বিকল্প নেই। বই মনকে আলোকিত করে, চরিত্রকে শক্ত করে, স্বপ্ন দেখতে শেখায়। আসুন, আমরা সন্তানদের হাতে মোবাইল নয়, বই তুলে দিই। বইমেলা থেকে একটি ভালো বই হোক আমাদের সন্তানের সেরা বন্ধু। বই পড়লেই গড়বে আলোকিত প্রজন্ম, গড়বে সুন্দর বাংলাদেশ।’ গত ১৪ নভেম্বর শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে ৫ দিনব্যাপী বইমেলার সমাপনী দিনের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যজন ম. সাইফুল আলম চৌধুরী, নাট্যজন শিশির দত্ত, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, মিজানুর রহমান শামীম, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত, কথাসাহিত্যিক

বিচিত্রা সেন, অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, কথাসাহিত্যিক শাহিন মাহমুদ, কবি বিদ্যুৎ কুমার দাশ, আবু নাছের মোঃ তৈয়্যব আলী, মোখতার সিকদার, বাসুদেব খাস্তগীর, মঈন ফারুক, সৈয়দা সেলিমা আক্তার, অপু চৌধুরী, নান্টু বড়ুয়া, সানাউল্লাহ রানা, আলমগীর ইমন, নাফিজ সাদেকীন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসাইন, সৈয়দা করিমুননেছা ডালিয়া, বিপ্লব বড়ুয়া, সেলিনা আকতার। তিনটি বিষয়ে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কাশফি আচার্যের পরিচালনায় দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন ক্ষুদে নৃত্যশিল্পীরা। গানে অংশগ্রহণ করেন এসবি সুমি, সুস্মিতা দে ও অনন্যা বড়ুয়া। উপস্থাপনায় ছিলো আবৃত্তিশিল্পী নাহিদা নাজু। ৫ দিনব্যাপী এই বইমেলায় অংশগ্রহণ করেছে- স্বাধীন প্রকাশন, শৈলী প্রকাশন, রানা প্রকাশনী, শব্দশিল্প প্রকাশন, চন্দ্রবিন্দু প্রকাশন, গাজী প্রকাশনী, রাদিয়া প্রকাশন, কালধারা প্রকাশনী, অক্ষরবৃত্ত, ঝিলমিল, চন্দ্রবিন্দু, চর্চাগ্রন্থ প্রকাশ, সালফি পাবলিকেশন্স, সাহিত্য বিচিত্রা, প্রজ্ঞালোক প্রকাশনী, বাংলাদেশ বুক কো অপারেটিভ সোসাইটি প্রমুখ। সাজসজ্জায় ঝিলমিল প্রকাশন প্রথম স্থান, চন্দ্রবিন্দু প্রকাশন দ্বিতীয় ও চন্দ্রবিন্দু তৃতীয় স্থান অধিকার করেছে। বইমেলাটি পরিষদের সাবেক সভাপতি মরহুম মহিউদ্দিন শাহ আলম নিপুকে উৎসর্গ করা হয়েছে।