back to top
Sunday, November 22, 2026

শনিবার

২১ নভেম্বর ২০২৬

Logo
QR Code

হামে ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৯৪ জন

দেশে হাম পরিস্থিতির নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের ২১ নভেম্বর ২০২৬ তারিখের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে ২০ নভেম্বর সকাল ৮টা থেকে ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৩১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ৯৪ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে দুজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৫৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রামে ১৪৫, সিলেটে ১০১, বরিশালে ৮৩, খুলনায় ৬০, ময়মনসিংহে ৫৬, রংপুরে ১৮ এবং রাজশাহীতে ১১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

নতুন করে নিশ্চিত হওয়া ৯৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, সিলেটে ২৫ জন, চট্টগ্রামে

১২ জন এবং রংপুরে দুজন রয়েছেন। অন্য চার বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া দুজনের মধ্যে ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজন রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৫ হাজার ৪২৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬ হাজার ৬০ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৮। অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৬৬ জন। তাঁদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮০৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর