back to top
Sunday, November 22, 2026

শনিবার

২১ নভেম্বর ২০২৬

Logo
QR Code

ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলার অভিযোগ,২০/৩০ গাড়িন ভাংচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ২০/৩০টি গাড়ি ভাঙচুর এবং কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার নানুপুর ইউনিয়নের কিফায়েত নগর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় একই ইউনিয়নের নানুপুর বাজার এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন কিফায়েত নগর এলাকার যুবলীগ নেতা নুরুল করিম। উক্ত মিছিলের প্রতিবাদে মিছিল বের করে যুবদল। মিছিলটি কিপায়াতনগর পৌঁছলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠে। এ সময় মিছিলে থাকা গাড়িগুলোতে ভাঙচুর করা হয়। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে ফেইসবুকে লাইভে এসে যুবলীগ নেতা নুরুল করিম তাঁর বাড়িতে বিএনপি যুবদল কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করছে বলে অভিযোগ করে। এ ঘটনায়

আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নেন যুবদল, ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় টহল জোরদার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলার অভিযোগ পাওয়া যায়। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় ফটিকছড়ির একই নানুপুর বাজার এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করেন। ওই মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা নুরুল করিম বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।