back to top
Monday, November 23, 2026

সোমবার

২৩ নভেম্বর ২০২৬

Logo
QR Code

খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তন হয়েছে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর। খাতা চ্যালেঞ্জ করে আবেদন করা এসব পরীক্ষার্থীর ফল পুনরায় যাচাই-বাছাই শেষে পরিবর্তন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল থেকে এ তথ্য জানা গেছে।

এবার এইচএসসি ও

সমমান পরীক্ষার মূল ফল প্রকাশের পর বিপুলসংখ্যক পরীক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করে শিক্ষা বোর্ডগুলো। সেই প্রক্রিয়া শেষে প্রকাশিত ফলে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তনের তথ্য পাওয়া গেছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম