back to top
Wednesday, November 25, 2026

বুধবার

২৫ নভেম্বর ২০২৬

Logo
QR Code

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে করণীয় নিয়ে রাঙামাটিতে সেমিনার

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা ও এ শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে করণীয় বিষয়ে রাঙামাটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে জেলা পরিষদ এনেক্স ভবনের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের

পরিচালক সংযুক্তা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, অ্যাডভোকেট সুষ্মিতা প্রমুখ।

সেমিনারে তিন পার্বত্য জেলা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বর্তমান পরিস্থিতি এবং এ ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও করণীয় নিয়ে আলোচনা হয়।

নভেম্বর ২৫, ২০২৬ মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি