back to top
Monday, November 23, 2026

বৃহস্পতিবার

২৭ নভেম্বর ২০২৫

Logo
QR Code

ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে গৌতম সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

গতকাল রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত গৌতম সরকার উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বরকোটা গ্রামের দিলীপ সরকারের ছেলে।

বুধবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক এহসান হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গৌতম সরকারের নামে খোলা একটি আইডি থেকে মহানবী

(সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে তীর্যক, কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক মন্তব্য করা হয়।

পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে গৌতমকে আটক করা হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গৌতম সরকারকে আটক করা হয়েছে।’