back to top
Tuesday, November 24, 2026

রবিবার

২৬ এপ্রিল ২০২৬

Logo
QR Code

রাউজানে যুবককে গুলি করে হত্যা: মরদেহ নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ২ ঘণ্টা অবরোধ

এই ঘটনায় মরদেহ নিয়ে চট্টগ্রাম -রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে রাখে গ্রামবাসী । পরে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনী নিহতের শিশু দুই কন্যার ভরনপোষণ ও খুনিদের গ্রেপ্তার ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় দুই ঘটনা পর অবরোধ ছেড়ে দেয় গ্রামবাসী।

শনিবার (২৫ এপ্রিল) বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে চৌধুরী মার্কেট এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের একপাশে মরদেহবাহী অ্যম্বুলেন্স ও মরদেহ বহনকারী খাট আড়াআড়ি করে রেখে এবং দুইপাশে টায়ারে আগুন জ্বালিয়ে, টুল-টেবিল, খাট, গাছের গুঁড়ি দিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

সড়কের উপর অবস্থান নেন। গ্রামের কয়েকশ নারী-পুরুষ। এই সময় সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে গাড়ির মধ্যে যাত্রীদের হাসফাস করতে দেখা যায়। চরম যাত্রী দূর্ভোগ সৃষ্টি হয়। অবরোধের ঘন্টাখানেক পর ঘটনাস্থলে পুলিশ আসেন।

পরে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অংচিং মারমা, থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ ওস্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন চৌধুরীর প্রতিনিধি হিসেবে উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের স্বজন ও গ্রামবাসীদের। দাবীর প্রেক্ষিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার ও তার সন্তান ভরণপোষণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে

নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ভোর ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে নিয়ে আসার সময় নিজ এলাকায় ফিরলে মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেন গ্রামবাসী। নিহত বাবলু একই ওয়ার্ডের ঢালার মুখ এলাকার বাসিন্দা আবুল কালাম সওদাগরের ছেলে।

তিনি আরো জানান, তিনি প্রতিবাদী ছিলেন। যেকোন বিষয়ে প্রতিবাদ করত। কয়েকদিন পূর্বে স্থানীয় কয়েকজনের সাথে দ্বন্দ্ব হয়েছিল। পরে তা সমাধান হয়। সর্বশেষ তিনদিন পূর্বে চৌধুরী মার্কেট এলাকায় কয়েকজনের কথা কাটাকাটি হয়। সেখানে অস্ত্রের বিষয় নিয়ে কথাবার্তা হয়। এইসময় দুষ্টুমির ছলে তিনি ভিডিও করেন।

এই বিষয়ে খুন হয়েছে কিনা জানি না। এছাড়া তিনি ইট, বালুর বোকার করতেন। নিহতের বাবা আবুল কালাম সওদাগর বলেন, ‘ঘটনাস্থল হচ্ছে বাবলুর নানার খামার বাড়ি। সেখানে তার নানীর ফাতেহার দাওয়াত খেতে গিয়েছিল। ফেরার পথে বড়ি থেকে আধা কিলোমিটার দূরে তার পথরুদ্ধ করে তাকে গুলি করে পালিয়ে যায়। খুনিরা বিভিন্ন উপায়ে আমাদের হুমকি দিচ্ছে।

মামলা করলে মেরে ফেরার হুমকি দিচ্ছে। পুলিশ জানে খুনি কারা। তারা তাদের গ্রেপ্তার করছে না। কোন প্রদক্ষেপ নিচ্ছে না। আমরা, আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি। দাফন শেষে আমরা থানায় গিয়ে মামলা দায়ের করব। প্রশাসনের আশ্বাস অনুসারে আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেপ্তার না হলে আমরা থানা ঘেরাও করব।