back to top
Monday, November 23, 2026

রবিবার

১০ মে ২০২৬

Logo
QR Code

র‌্যাবের ১৫ অভিযান:ঈদগাঁও সেলিম বাবু হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সাবাজারের ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইউনিয়নের আলোচিত মাইক্রোবাস চালক ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী বাবু হত্যা মামলার পলাতক আসামি আতা উল্লাহ  প্রকাশ বাপ্পি খানকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

 শুক্রবার  (৮ মে) সন্ধ্যায় র‌্যাবের অভিযানে পিএম খালীর তুতুকখালি বটগাছ তলা,বাবুলের মসজিদের পাশে মোস্তাকের বাড়িতে থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ১৫ অভিযানে সেলিম বাবু হত্যা মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী আতা উল্লাহ প্রকাশ বাপ্পিকে গ্রেফতার করে।

 জানাযায়,লেফটেন্যান্ট হুমাইদ হাসান হা-মিম সিপিএসসি নেতৃত্বে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পিএমখালীর তুতুকখালি এলাকার মোস্তাকের বসতঘরে অভিযান চালিয়ে পলাতক আতাউল্লাহ প্রকাশ বাপ্পি খানকে আটক করে। পরে তাকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে ঈদগাঁও

থানায় হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গেলো ১৬ এপ্রিল বুধবার গভীর রাতে ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম নাপিতখালী এলাকার সোলাইমান ড্রাইভারের ছেলে ফয়সাল মোহাম্মদ সেলিম চৌধুরী ওরফে সেলিম বাবুকে মাছ চুরির অভিযোগে ঘর থেকে তুলে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা রাতভর অমানবিক নির্যাতন চালায়।

পরে গুরুতর আহত অবস্থায় দীর্ঘ ১১ দিন মৃত্যুর সাথে লড়াই করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ এপ্রিল মারা যান সেলিম বাবু।

এ ঘটনায় নিহতের মা দিলদার বেগম বাদী হয়ে ঈদগাঁও থানায় নুর মোহাম্মদকে প্রধান আসামি এবং তার ছেলে আতাউল্লাহকে ২ নম্বর মোট ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।