back to top
Sunday, November 22, 2026

রবিবার

১৯ জুলাই ২০২৬

Logo
QR Code

চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক মাহবুবের রহমান

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা

প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।

মাহবুবের রহমান শামীম চট্গ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। তিনি ছাত্রদলের সাবেক নেতা ও চাকসুর নির্বাচিত এজিএস (সহ-সাধারণ সম্পাদক) ছিলেন। ও বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন।

তিনি বলেন, ‘আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকার উন্নয়নে কাজ করে যাব’।