back to top
Sunday, November 22, 2026

শনিবার

২৪ অক্টোবর ২০২৬

Logo
QR Code

চাটখিলে বালতির পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিভর্তি বালতিতে ডুবে আল আমিন নামে ১৩ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতরে হাঁটাহাঁটি করছিল শিশু আল আমিন। একপর্যায়ে ঘরের মধ্যে রাখা পানিভর্তি একটি বালতির কাছে যায় সে। এ সময় কোনোভাবে বালতির পানিতে পড়ে যায় শিশুটি। পরিবারের

সদস্যরা বিষয়টি প্রথমে বুঝতে পারেননি।

কিছুক্ষণ পর আল আমিনকে ঘরের ভেতরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের এক কোণে রাখা পানিভর্তি বালতির মধ্যে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাত্র ১৩ মাস বয়সী শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায়ও শোকের পরিবেশ বিরাজ করছে।