back to top
Sunday, November 22, 2026

বুধবার

২৮ অক্টোবর ২০২৬

Logo
QR Code

অসহায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের দোয়া মাহফিল

আবদুল হান্নান হীরা

বনফুল এন্ড কোম্পানির জেনারেল ম্যানেজার আমানুল আলম বলেন, ২৪নং উত্তর আগ্রাবাদের নিকাহ তালাক রেজিষ্ট্রার কাজী ও চট্টগ্রাম মহানগর নিকাহ তালাক রেজিষ্ট্রার কাজী এসোসিয়েশনের সভাপতি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ১ম উপদেষ্টা মরহুম আলহাজ্ব কাজী এম.এম. ইউসুফ আলী চৌধুরী কর্মময় ও পেশাগত জীবনে সমাজের হতদরিদ্র অসহায়দের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি তাঁর কর্মের মাঝে অসহায় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তেমনি সংগঠনের উপদেষ্টা মরহুম আলহাজ্ব আবদুল মাবুদ চৌধুরীও নিরবে নিভৃতে গোপনে প্রচারবিমুখ এ মানুষটি সমাজের ও মানব কল্যাণে কাজ করে গেছেন আজীবন। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের দুই উপদেষ্টা স্মরণে

আয়োজিত খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মরহুম কাজী এম.এম. ইউসুফ আলীর সুযোগ্য সন্তান মুজাহিদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ শরীফুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আহমেদ, সহ-সভাপতি মোঃ সেলিম উল্লাহ, চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান, মহানগর কমিটির সহ-সভাপতি এ.কে.এম নুরুল হুদা, সাংবাদিক আব্দুল হান্নান হীরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ জামাল, মোঃ আবুল কাশেম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ.এম. ওসমান গনি চৌধুরী। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আবুল কাশেম।