back to top
Sunday, November 22, 2026

সোমবার

০২ নভেম্বর ২০২৬

Logo
QR Code

ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর প্রতিষ্ঠাবার্ষিকী যেন বিশিষ্ট জনদের মিলনমেলা

শনিবার রাতে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পরিণত হয়েছে বিশিষ্টজনদের মিলনমেলায়। তাঁরা সকলেই সঙগঠনের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং সবসময় সঙগঠনের পাশে থাকার আশ্বাস দিন।

অনুষ্ঠানে অংশ নেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এমএ খালেক, ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার প্রফেসর তায়বুল হক, ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোক্তার হোসেইন, ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোবারক হোসেন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা ও সৈয়দ আহমদ ফাউন্ডেশনের সদস্য সচিব গোলাম মর্তুজা টিপু, ফেনী চেম্বারের সাবেক পরিচালক ফরিদ উদ্দিন পাঠান, ফেনী ডেভলপমেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক ও প্রবীণ সঙ্গীত শিল্পী

শান্তি চৌধুরী, বিশিষ্ট কবি ইকবাল চৌধুরী, জেষ্ঠ্য সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, জেষ্ঠ্য নাট্য সঙগঠক নাসির উদ্দিন সাইমুম, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী পৃষ্ঠপোষক মনির আহমদ ভূঁইয়া, ফেনী জেলা ক্লিনিক মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুল গোফরান বাচ্চু, হারুন উর রশীদ, “ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ” এর উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু, ‘দৈনিক ফেনী’র সম্পাদক আরিফুল আমিন রিজভী, জেলা টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার সজল, সাধারণ সম্পাদক আর এম আরিফুর রহমান, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, ক্রিকেট সঙগঠক রানা হাসান, কবি সালেহা খানম , স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেলসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সকলেই ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।