back to top
Sunday, November 22, 2026

বৃহস্পতিবার

০৫ নভেম্বর ২০২৬

Logo
QR Code

মধ্যবর্তী নির্বাচনে নিউ জার্সি রাজ্যে ডেমোক্র্যাটদের আধিপত্য

সুব্রত চৌধুরী (নিউজার্সি, মার্কিন যুক্তরাস্ট্র)

মধ্যবর্তী নির্বাচনে নিউ জার্সিতে বড় ধরনের জয় নিশ্চিত করেছেন ডেমোক্র্যাটিক প্রার্থীরা। তাই স্টেইটজুড়ে এখন নীল আধিপত্ত্য বিরাজ করছে। ডেমোক্র্যাটদের এই বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। (প্যাকেজ)

 

এবারের নির্বাচনে নিউ জার্সির ভোটাররা একজন সেনেটর এবং হাউযের ১২টি আসনের জন্য তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছিলেন।

 

দেশের নির্বাচনী মানচিত্রে নিউ জার্সি ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট অধ্যুষিত স্টেইট হিসেবে পরিচিত । তাই এবারের নির্বাচনী ফলাফলে সেই ঐতিহ্য অটুট রয়েছে।

 

সেনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান সেনেটর কোরি বুকার পুনর্নির্বাচিত হয়েছেন । অন্যদিকে, কংগ্রেসের ১২টি

আসনের মধ্যে ১১টি আসনে ডেমোক্র্যাটিক প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

 

বহুল আলোচিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-২-এ রিপাবলিকান কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউকে হারিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী জ্যাক মুলক জয়ী হন। একইভাবে আলোচিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৭-এ রিপাবলিকান কংগ্রেসম্যান টম কিন জুনিয়রকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রেবেকা বেনেট। এছাড়া স্থানীয় নির্বাচনেও দেখা যায় ডেমোক্র্যাটদের জয়জয়কার।

 

এবারের নির্বাচনে ভোটারদের ভাবনায় ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, স্বাস্থ্য বীমা , অভিবাসন নীতি ও আইসিইর কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু। এসব বিষয় বিবেচনায় নিয়েই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছিলেন তারা। যা নির্বাচনের ফলাফলে প্রভাব পড়েছে ।