back to top
Sunday, November 22, 2026

মঙ্গলবার

১০ নভেম্বর ২০২৬

Logo
QR Code

বর্ণাঢ্য আয়োজনে বেরোবির এআইএস বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উদযাপন

তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে সমাপনী দিনের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। পরে তাঁর নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস উপলক্ষে কেক কাটা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস ও বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী একই দিনে হওয়া

একটি বিরল ও সৌভাগ্যের বিষয়। এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধন অন্য বিভাগগুলোর জন্য অনুকরণীয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে অ্যাকাউন্টিং বিভাগের দেওয়া ফিডব্যাক বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় প্রাপ্তি ও সৌন্দর্যের বিষয়।

তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখছেন। বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মানের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হতে হবে।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক, এআইএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আপেল মাহমুদসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।