back to top
Sunday, November 22, 2026

শনিবার

১৪ নভেম্বর ২০২৬

Logo
QR Code

চকরিয়ায় বিএনপি নেতা ও শেভরন হাসপাতালের এমডি ডা. নুরুল কবিরের জামিন লাভ

বিজন কুমার বিশ্বাস, চট্টগ্রাম টিভি, কক্সবাজার।

কক্সবাজারের চকরিয়ায় গ্রেফতারের একদিন পর জামিনে মুক্তি পেয়েছেন মাতামুহুরী উপজেলা বিএনপির নেতা ও চকরিয়া শেভরন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. নুরুল কবির। শনিবার (১৪ নভেম্বর) চকরিয়া বিশেষ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন। এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া থানা প্রাঙ্গণের

সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ডা. নুরুল কবির আসন্ন কোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তার গ্রেফতারের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। পরে আদালত থেকে জামিন পাওয়ার খবরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল, সে বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।