back to top
Sunday, November 22, 2026

রবিবার

১৫ নভেম্বর ২০২৬

Logo
QR Code

নিয়োগের দাবিতে আজ ১৮তম নিবন্ধন উত্তীর্ণদের কর্মসূচি

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে আজ রোববার রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবেন। সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিয়োগ প্রত্যাশীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া

প্রায় সাড়ে ৯ হাজার প্রার্থীর দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সুপারিশ না পাওয়া সব প্রার্থীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী অংশ নেবেন। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা তাঁদের দাবি তুলে ধরতে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন।