back to top
Sunday, November 22, 2026

মঙ্গলবার

১৭ নভেম্বর ২০২৬

Logo
QR Code

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা, সময় বাড়াল অধিদপ্তর

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০২৬-২৭ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং ব্যাংক হিসাব সংশোধনের সময় আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির সঙ্গে এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রির নির্দেশনাও যুক্ত করে দেওয়া হয়েছে।

অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ইএফটির মাধ্যমে পাঠানো হবে। এ অর্থ শিক্ষার্থীদের নিজ নিজ অনলাইন ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

এ লক্ষ্যে বৃত্তি

ও ব্যাংকসংক্রান্ত সব তথ্য বৃত্তির এআইএস সফটওয়্যারে নির্ভুলভাবে এন্ট্রি অথবা সংশোধনের সময় বাড়িয়ে আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে যেসব শিক্ষার্থীর বৃত্তির টাকা ব্যাংক হিসাবে পাঠানোর ক্ষেত্রে বাউন্স হয়েছে, তাঁদের ব্যাংকসংক্রান্ত তথ্য সংশোধনের জন্য এমআইএস সফটওয়্যার চালু করা হয়েছে। সংশ্লিষ্টদের এ কাজ সম্পন্ন করতে পত্রের সঙ্গে সংযুক্ত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

এ ছাড়া সফটওয়্যারে প্রবেশের ইউজার আইডি, পাসওয়ার্ডসহ অন্যান্য সমস্যার ক্ষেত্রে misproblem23@gmail.com ই-মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের বৃত্তি ও ব্যাংকসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে এন্ট্রি এবং প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম