back to top
Sunday, November 22, 2026

বুধবার

১৮ নভেম্বর ২০২৬

Logo
QR Code

আবাসিক হোটেলে মিলল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সিলেট নগরের আম্বরখানার হোটেল পলাশের একটি কক্ষ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে হোটেল পলাশে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় হোটেলের একটি কক্ষে অবস্থান করা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল হামিদের ছেলে। ২০১৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের

কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এদিকে, হোটেল থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনা তৈরি হয়। হোটেলের সামনে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়ো হন। পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। তার উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, রাতে হোটেল পলাশ থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র:আরটিভি