back to top
Sunday, November 22, 2026

শুক্রবার

২০ নভেম্বর ২০২৬

Logo
QR Code

সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগে ৬ প্রবাসী নারী গ্রেপ্তার

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে পতিতাবৃত্তির অভিযোগে ছয় প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, সামাজিক নিরাপত্তা বিভাগ এবং মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া নারীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের পর আটক নারীদের নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের ভাষ্য,

অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সৌদি আরবে পতিতাবৃত্তি আইনত নিষিদ্ধ। এ অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কারাদণ্ড ও আর্থিক জরিমানাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে সাজা ভোগের পর দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও রয়েছে।

২০২০ সালের এপ্রিল পর্যন্ত সৌদি আরবে বেত্রাঘাতের বিধান ছিল। ওই বছর দেশটির সুপ্রিম কোর্টের জেনারেল কমিশনের সিদ্ধান্তে এ শাস্তি বাতিল করা হয়।