back to top
Sunday, November 22, 2026

শনিবার

২১ নভেম্বর ২০২৬

Logo
QR Code

কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সন্দ্বীপে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা ও উপ-কমিটি গঠন

কারগিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সন্দ্বীপে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সন্দ্বীপ টাউনের নিউ কমপ্লেক্সে অবস্থিত থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন কার্গিলিয়ান ও পরিষদের সাবেক উপদেষ্টা জনাব লুৎফুল কবিরের সভাপতিত্বে এবং পরিষদের সাবেক সহ-সম্পাদক আ. স. ম. শওকত আকবর তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সন্দ্বীপে অবস্থানরত বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সভায় কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উদযাপনের সার্বিক পরিকল্পনা, কর্মসূচি ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন কার্গিল ১২৫ বছর উদযাপন কমিটির সদস্যসচিব মো. সাইফুর রহমান লিংকন এবং পরিষদের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি ও উদযাপন কমিটির সদস্য মোশারফ হোসেন দিদার, বিষ্ণু প্রসাদ রায় (ব্যাচ ‘৭৮), ফজলুর রহমান বাবুল (ব্যাচ ‘৮৪), ইসমাইল ফরিদ (ব্যাচ ‘৮৯), বিদ্যুৎ কুমার রায় (ব্যাচ ‘৮৯),

আবু সুফিয়ান মানিক (ব্যাচ ‘৮৯), এনামুল রহমান খান (ব্যাচ ‘৯০), এনায়েতুর রহমান খান (ব্যাচ ‘৯১), মনির উদ্দিন মনির (ব্যাচ ‘৯২), মুশফিকুর আলম শিমুল (ব্যাচ ‘৯৮), মাহফুজুর রহমান মনা (ব্যাচ ২০০০), মাসুম উদ্দিন (ব্যাচ ২০১১), জহিরুল ইসলাম (ব্যাচ ২০১৭), আরেফিন শুভ (ব্যাচ ২০১৯) এবং কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল হাসান।

১২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানকে স্মরণীয়, সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে সভায় সন্দ্বীপে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ‘কার্গিল ১২৫ বছর উদযাপন উপ-কমিটি’ গঠন করা হয়।

উক্ত উপ-কমিটির প্রাথমিক নেতৃত্বে রয়েছেন—

সমন্বয়ক লুৎফুল কবির,যুগ্ম সমন্বয়ক আ. স. ম. শওকত আকবর তালুকদার।উপ-কমিটির অন্যান্য সদস্যের নামের তালিকা আগামী কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।

কার্গিলের গৌরবময় ১২৫ বছরের ঐতিহ্য ও ইতিহাসকে যথাযথ মর্যাদায় উদযাপনের এ মহতী উদ্যোগকে সফল করতে সন্দ্বীপে অবস্থানরত সকল প্রাক্তন কার্গিলিয়ানের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হচ্ছে।