back to top
Sunday, November 22, 2026

রবিবার

২২ নভেম্বর ২০২৬

Logo
QR Code

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের শেষ সময় বাড়ল

২০২৬ সালের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৩ ও ২৪ নভেম্বর পর্যন্ত ফরম পূরণের টাকা জমা দিতে পারবেন।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিকে ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ

করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দেওয়ার সময় বৃদ্ধি করা হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ২৩ ও ২৪ নভেম্বর সোনালী সেবার মাধ্যমে ফরম পূরণের টাকা জমা দেওয়া অবশ্যই সম্পন্ন করতে হবে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম