back to top
Tuesday, November 24, 2026

মঙ্গলবার

২৪ নভেম্বর ২০২৬

Logo
QR Code

সৌদি আরবের রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা

অব্যাহত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আগের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

এ পরিস্থিতিতে রিয়াদগামী যাত্রীরা বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াত করতে পারবেন। তবে এ সুযোগ আসন খালি থাকা সাপেক্ষে পাওয়া যাবে।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।