back to top
Wednesday, November 25, 2026

বুধবার

২৫ নভেম্বর ২০২৬

Logo
QR Code

আটলান্টিক সিটিতে বিএএসজের থ্যাংকস গিভিং ডিনার

সুব্রত চৌধুরী (নিউজার্সি, মার্কিন যুক্তরাস্ট্র)

নিউজার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ২৪ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ থ্যাংকস গিভিং ডিনার অনুষ্ঠিত হয়েছে ।

থ্যাংকস গিভিং ডে উপলক্ষে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনের সাথে বন্ধুত্ব , সংহতি প্রকাশ ও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপনের লক্ষ্যে এই ডিনারের আয়োজন করা হয়েছিল ।

থ্যাংকস গিভিং ডিনারে রাজ‍্যের এসেম্বলিওম‍্যান,এসেম্বলিম‍্যান, কাউন্টি শেরিফ, কাউন্টি কমিশনার এট লারজ,

সিটির কাউন্সিলরগন,মূলধারার রাজনীতিবিদসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন এই ডিনারে অংশগ্রহণ করায় থ্যাংকস গিভিং ডিনারটি সম্প্রীতি সমাবেশের রূপ নেয় ।

থ্যাংকস গিভিং ডে এর প্রাক্কালে বিএএসজের এই ডিনার কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক থ‍্যাংকস গিভিং ডিনার সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।