back to top
Wednesday, July 1, 2026

লামায় কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে বিরোধ নিরসনে শালিশী বৈঠকে সমঝোতা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি | ৩০ জুন, ২০২৬ ০৭:৪৪

বান্দরবান জেলার লামা উপজেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন ও আব্দুল গফুর’র মধ্যে কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে চলমান সীমানা বিরোধ নিরসনে এক জরুরি শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে অনুষ্ঠিত বৈঠকে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন- অ্যাডভোকেট ফয়সাল আজিজ, পারভজে মাসুদ, আসাদুজ্জামান খান, সাজেদুর রহমান, মনোয়ার হোসেন ও হাবিবুর রহমান। অপরদেিক আব্দুল গফুর’র পক্ষে কামাল উদ্দিন (রাবার কামাল), আব্দুল গফুর, ইউপি সদস্য জয়নাল আবেদীন, স্থানীয় আনোয়ার হোসেন ও গ্রাম সর্দার রফিকুল ইসলাম।
লামা সার্কেলের সহকারি পুলিশ সুপার মাসুম সরদার ও লামা থানা পুলিশের উপ-পরিদর্শক নাসির উদ্দিন উভয় পক্ষের বক্তব্য শোনেন। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ৪টি গুরুত্বর্পূণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো- বর্তমানে কোনো পক্ষই বিরোধীয় জায়গায় নতুন করে কোনো সীমানা নির্ধারণ বা অবকাঠামো তৈরি করতে পারবেনা। যে যার বর্তমান জায়গার সীমানা অনুযায়ী স্থীতাবস্থা বজায়সহ এলাকায় একটি সৌর্হাদ্যর্পূণ পরিবেশ বজায় রাখবেন। কোয়ান্টামকে হেয় করে বিভিন্ন স্থানে টানানো সব ধরণের আপত্তিকর ও উসকানিমূলক ব্যানার অপসারণ করতে হবে। এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার পর উভয় পক্ষ যৌথভাবে উপজলো নির্বাহী র্কমর্কতার (ইউএনও) কার্যালয়ে সরকারি সার্ভেয়ারের জন্য আবদেন করবেন। পরবর্তীতে সরকারি সার্ভেয়ার গিয়ে মূল কাগজপত্র ও দলিল অনুযায়ী বিরোধপূর্ণ জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণ করে দিবেন। উভয় পক্ষই কর্তৃপক্ষের চুড়ান্ত সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন। সরই ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন কোয়ান্টামের বিরুদ্ধে আপত্তিকর ব্যানার অপসারণ ও জায়গা পরিমাপের বিষয়ে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব পালন করবেন। লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুই পক্ষের সম্মতিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে পক্ষ এসব সিদ্ধান্ত অমান্য করবেন বা শান্তি শৃঙ্খলা ভঙ্গ করবেন, সে পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ২০ জুন উপজেলার সরই ইউনিয়নের লম্বাখোলা এলাকায় কোয়ান্টাম ফাউন্ডেশন এর বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা নির্ধারণ নিয়ে আয়োজিত সালিশি বৈঠকে তুচ্ছ বিষয় নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

সর্বশেষ