back to top
Tuesday, October 20, 2026

Uncategorized

বাঁশখালীতে ব্যবসায়ী হাসানের দুই দিনেও সন্ধান নেই, উৎকণ্ঠায় পরিবার

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার দুই দিন পার হলেও সন্ধান মেলেনি ব্যবসায়ী মো. এহসান প্রকাশ...

শীঘ্রই সন্ত্রাসী “বগা”কে গ্রেফতার   অন্যথায় “মার্চ টু সিএমপি কার্যালয়” কর্মসূচীর ঘোষনা সিআরএর।

আবদুল হান্নান হীরা চ্যানেল ২৪-এর চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা এবং সাংবাদিকদের হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মো. রাজু, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহদপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ইসমাইল ইমন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহসভাপতি জামাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মানবাধিকারবিষয়ক সম্পাদক গাজী নুরুল হক শাহ এবং সহপ্রচার সম্পাদক রাসেল সরকারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের প্রতিনিয়ত হুমকি, হামলা ও নানামুখী চাপের মুখে পড়তে হচ্ছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ভয়ভীতি প্রদর্শনের এমন অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। বক্তারা আরও বলেন, একজন সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনা শুধু ওই সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের জানার অধিকারের ওপরও আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের হুমকি ও হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি আরও ঘোষণা দেন, অতিশিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকদের পক্ষ থেকে ‘মার্চ টু পুলিশ কমিশনার’ কর্মসূচি পালন করা হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের ওপর হুমকি-হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

‎সাতক্ষীরা থেকে পায়ে হেঁটে টেকনাফে আসা টনির সমাপনী অনুষ্ঠান ‎

‎জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানি ও নিরাপদ সুপেয় পানির দাবিতে সাতক্ষীরা থেকে পায়ে হেঁটে টেকনাফ শাহপরীর দ্বীপে আসা টনি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎ ‎মঙ্গলবার (৬অক্টোবর) সন্ধ্যা ৪টায়...

নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিআরডিবি ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন...

রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্ছা বিনিময়

খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার...

হাজারো মানুষের অশ্রু,শোক ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত ছাত্রসেনা নেতা সাব্বির

হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাংগঠনিক সম্পাদক সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বির। গতকাল শুক্রবার রাত ৯টায়...

সোশ্যাল লিংকসমূহ

এই সপ্তাহের পাঠকপ্রিয়

সব সময়ের সেরা

আর্কাইভ