back to top
Sunday, November 22, 2026

ইলিয়াস ব্রাদার্স এর হেড অফিসে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় প্রতিবাদ ও নিন্দা মাসুমের

| ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:৪৪

চট্টগ্রামে স্বনামধন্য প্রতিষ্ঠান ইলিয়াস ব্রাদার্স এর হেড অফিসে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আলম মাসুম। বিবৃতিতে তিনি উল্লেখ করেন,এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ সামসুল আলম একজন সজ্জন ব্যক্তি। আওয়ামী লীগের শাসনামলে তার উপর নির্যাতনের বহু প্রমাণ রয়েছে। অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি জানিয়েছেন।এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানিয়েছেন। তিনি আরো উল্লেখ করেন, চট্টগ্রাম বিএনপি ঐক্যবদ্ধ হয়ে এ মামলা মোকাবেলা সহ প্রায়োজনীয় দলীয় পদক্ষেপ গ্রহণ করা আহ্বান জানিয়েছেন

আরও পড়ুন

সর্বশেষ