back to top
Wednesday, July 22, 2026

‘স্যার’ সম্বোধন করে মোদি দেখা করতে চেয়েছিলেন , দাবি ট্রাম্পের

| ০৭ জানুয়ারি, ২০২৬ ১৭:৫২
রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কে অসন্তুষ্ট হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি দেখা করতে আগ্রহী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি সাক্ষাতের অনুরোধ জানাতে ট্রাম্পকে ‘স্যার’ সম্বোধনও করেছিলেন মোদি, এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন দিল্লির ওপর যে শুল্ক আরোপ করেছে, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব একটা খুশি নন।

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ট্রাম্প বলেন, “মোদি আমাকে বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ আমি বলেছিলাম, হ্যাঁ।”

ট্রাম্প আরও বলেন, তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু তিনি আমার ওপর খুব একটা খুশি নন।

এখন তাদের অনেক শুল্ক দিতে হচ্ছে। কারণ তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি। যদিও তারা এখন রাশিয়ার কাছ থেকে তেল কেনা অনেক কমিয়ে দিয়েছে।বর্তমানে যুক্তরাষ্ট্র ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

আরও পড়ুন

সর্বশেষ