back to top
Saturday, September 5, 2026

কর্ণফুলীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

| ০৯ জানুয়ারি, ২০২৬ ০৫:২৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকাস্থ পিএবি সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মো. আলী আব্বাস (২৮)। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ড ঝিওরী গ্রামের গোলাম শরীফের বাড়ির মো. মুছার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি পালসার মোটরসাইকেলে শহর থেকে আনোয়ারার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্বাসের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন

সর্বশেষ