back to top
Wednesday, July 22, 2026

লোহাগাড়ায় চাষের জমিতে পানি দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

| ১০ জানুয়ারি, ২০২৬ ০৭:৪৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান তেলিপাড়া এলাকায় চাষের জমিতে পানি দিতে গিয়ে তীব্র শীতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। মৃত ওই কৃষকের নাম নুরুল ইসলাম নুরু (৫২)। তিনি একই ইউনিয়নের পশ্চিম কলাউজান চুরুবর পাড়া এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের মতো কৃষি জমিতে পানি দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ সময় তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা চিন্তায় পড়ে যান।

পরে তার খোঁজ নিতে চাষের সেই কৃষি জমিতে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

সর্বশেষ