back to top
Wednesday, July 22, 2026

রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনার জেরে দুই গাছির ঝগড়ায় নিহত ১

| ১০ জানুয়ারি, ২০২৬ ০৮:১৩

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা হাজারীখীলে খেজুর গাছের ডালপালা পড়াকে কেন্দ্র করে দুই গাছির মধ্যে তুমুল ঝগড়া হয়।

এক পর্যায়ে স্থানীয় মোজাম্মেল গাছির ধারালো দায়ের কোপে অপর গাছি সামশুল আলম (৫৫) নিহত হন।

গতকাল শুক্রবার বিকেলে দায়ের কোপে আহত হন সামশুল। আজ শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎নিহত সামশুল আলম একই ইউনিয়নস্থ ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছালে আহমদের ছেলে। আঘাতকারী একই ইউনিনের পশ্চিম সরফভাটা ৪ নম্বর ওয়ার্ড কান্দেরকূল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল নামে এক গাছি সামশুল আলমকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে আসামিকে গ্রেপ্তারের আওতায় আনা হবে।

আরও পড়ুন

সর্বশেষ