back to top
Tuesday, July 21, 2026

বিএনপির প্রার্থীকে সমর্থন হেফাজত আমিরের

জামায়াতের বিরুদ্ধে জিহাদের ডাক

নিজস্ব প্রতিবেতক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৭:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর। এবার তাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট বড় মাদ্রাসার মাহফিলে তিনি এ সমর্থন দেন।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, “বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে ‌‘জিহাদে’ শরিক হয়েছে হেফাজত।”

তিনি বলেন, ‘আমি ইলেকশন বুঝি না, এটা (ইলেকশন) একটি জিহাদ। এই গোষ্ঠী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে ইসলাম ধ্বংস করবে। এরা প্রকৃত ইসলামী দল নয়, তারা মওদুদী ইসলাম।’

তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলাম রক্ষায় হেফাজতে ইসলাম এই সমর্থনের ঘোষণা দিয়েছে।’

এ সময় সরোয়ার আলমগীরসহ হেফাজত নেতৃবৃন্দ ও ওলামা-মাশায়েখরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ