back to top
Wednesday, July 22, 2026

শিবিরকে নিয়ে অপপ্রচারের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে: অধ্যক্ষ আমিন

নিজস্ব প্রতিবেতক | ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৪৩

চট্টগ্রাম–২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, যারা ছাত্রশিবিরকে নানা অপপ্রচারের মাধ্যমে ঠেকাতে চান, তাদের অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে। শিবিরের যে উত্তাল উদ্দীপনা, তা কখনো শেষ হবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়িতে ছাত্রশিবিরর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ছাত্রশিবির গর্ব করার মতো মানুষ তৈরি করেছে। শুধু দেশে নয়, দেশের বাইরেও শিবিরের সাবেক ভাইয়েরা চিকিৎসক, গবেষক, শিক্ষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখছেন। আমরা গর্বিত, এমন একটি সংগঠনের সঙ্গে থাকতে পেরে।

উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিবির কেন্দ্রীয় দাওয়াহ বিভাগের দায়িত্বশীল শহিদুল ইসলাম শাফি এবং শিবিরের সাবেক উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন সিরাজ।

সভাপতির বক্তব্যে শওকত আলী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেই দাবি আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি। এছাড়া কিছু গণমাধ্যম ব্যক্তি-কেন্দ্রিক হয়ে পড়েছে, যা উদ্বেগের বিষয়। গণমাধ্যম জাতির চোখ, এবং সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়ে সত্যকে তুলে ধরবে।

তিনি শেষে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক ডুয়েট শিবিরের সভাপতি মোহাম্মদ সজিবসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ