back to top
Friday, June 5, 2026

ফখরুল ইসলামের বাড়িতে গুণীজনদের মিলনমেলা

মিরসরাই প্রতিনিধি | ২৪ মার্চ, ২০২৬ ০৮:৫১

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফখরুল ইসলামের পারিবারিক মেজবান গুণীজনদের মিলনমেলায় পরিণত হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রাঘবপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত এ মেজবানে অতিথিদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানান ফখরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা। বাড়ির প্রবেশমুখেই উষ্ণ আপ্যায়নের মধ্য দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান। এ সময় বিএনপির মহিলা দলের নেতৃবৃন্দ ফুলের পাপড়ি ছিটিয়ে অতিথিদের বরণ করে নেন।

এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, কেন্দ্রীয় যুবদলের সদস্য আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক জামশেদ আলম ও সদস্য সচিব কামরুল হাসান লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি নুরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ চৌধুরী, নাঈমুল ইসলাম শিমুলসহ সাংবাদিক, ব্যবসায়ী, সমাজকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পারিবারিক এ আয়োজনটি রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন

সর্বশেষ