back to top
Saturday, September 5, 2026

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | ২৬ এপ্রিল, ২০২৬ ১২:১৩

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদিঘীর পাড় রফিক সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তাজুন উক্ত এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ মিজানের পুত্র। জানা যায়, পুকুরে গোসল করতে গিয়ে তাজুন পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশুটি হালকা মানসিক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে। ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পুকুরের পানিতে ডুবে নিহত হওয়া শিশুটি আমার বন্ধুর পুত্র।

আরও পড়ুন

সর্বশেষ